1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিলাম ছাড়াই বিক্রির চেষ্টা, ৫০০ কেজি চা জব্দ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১০৪ জন দেখেছেন

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় অবৈধ পথে নিলাম ছাড়া উৎপাদিত চা কুরিয়ারের মাধ্যমে বিক্রির সময় ৫০০ কেজি বস্তা চা জব্দ করেছে চা বোর্ড। বুধবার বিকেলে উপজেলার ভজনপুর পেট্রল পাম্প এলাকায় স্থানীয়দের সহায়তায় চাগুলো জব্দ করা হয়। পরে সব প্রক্রিয়া শেষে রাতে চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক অফিসে নেওয়া হয় ওই জব্দকৃত চা।

স্থানীয়রা ও চা বোর্ড জানায়, বুধবার বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলা থেকে পঞ্চগড়মুখী ব্যাটারিচালিত একটি ইজিবাইক যেতে দেখে ভজনপুর পেট্রল পাম্প এলাকায় সেটির গতিরোধ করে স্থানীয়রা। পরে বিস্তারিত জানার চেষ্টা করে তাদের চ্যালেঞ্জ করলে স্থানীয়রা দ্রুত চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক অফিসে খবর দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ৫০ কেজি ওজনের ১০ বস্তা চা জব্দ করে। চাগুলোর বাজার মূল্য ৮০ হাজার টাকা।

বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক অফিসের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন সাংবাদিকদের বলেন, চাগুলো নিলাম ছাড়াই বিক্রির চেষ্টা চলছিল। এ বিষয়ে চা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে চায়ের এমন চোরাচালান রোধে সবার সহায়তা কামনা করেন এই কর্মকর্তা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )