1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

খাগড়াছড়ির দুই উপজেলায় ভোট চলছে, নারীদের উপস্থিতি বেশি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৯৯ জন দেখেছেন

খাগড়াছড়ি জেলার  মহালছড়ি  উপজেলা তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন ও লক্ষীছড়ি স্থগিত হওয়া ২ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সকালে বৃষ্টির কারণে কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। ভোট চলাকালে এখন পর্যন্ত উপজেলার কোথাও কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পাহাড়ের আঞ্চলিক সংগঠনের প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ বেশি দেখা যায়। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা ।

মহালছড়ি উপজেলায় দুইজন চেয়ারম্যান, দুইজন পুরুষ ভাইস চেয়ারম্যান, দুইজন নারী ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার মহালছড়ি উপজেলায় ৩৬ হাজার ৬০২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

অন্যদিকে লক্ষীছড়ি উপজেলায় প্রথম ধাপের নির্বাচনে স্থগিত হওয়া দুই ভোট কেন্দ্রেও ভোট গ্রহণ চলছে বলে খবর পাওয়া গেছে। কেন্দ্র দুটি হলো- দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যতীন্দ্র কার্বারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মহালছড়ির সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জীবন প্রদীপ চাকমা জানান, ভোটারদের অংশগ্রহণ ভালো। প্রথম ২ ঘণ্টা ৩২১ জন ভোটার ভোট দিয়েছে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২০১৪ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )