1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, পানিবন্দি প্রায় ৩ লাখ মানুষ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১১৪ জন দেখেছেন

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড, পানিবন্দি প্রায় ৩ লাখ মানুষ, প্রায় ২০০ কিলোমিটার কাঁচাপাকা রাস্তাঘাট ভেঙ্গে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন। উত্তর সুতালড়ী গ্রামের ইয়াছিন নামের আড়াই বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। জলোচ্ছাস ও ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রাথমিক তথ্য বিবরণীতে জনা গেছে প্রায় ৩শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, দু-দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারাচ্ছন্ন গোটা উপজেলা।

বাগেরহাট-৪ মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য এইচ, এম বদিউজ্জামাল সোহাগ, বাগেরহাট জেলা প্রশাসক মো.খালিদ হাসান, পুলিশ সুপার আবুল হাসনাত বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ৬ হাজার মানুষের মাঝে শুকনা খাবার, চাল, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেটসহ খাদ্য সহায়তা প্রদান করেছেন।

এ ঘূর্ণিঝড়ে মোরেলগঞ্জ সুন্দরবন সংলগ্ন এ উপজেলাটির প্রায় ৪ লাখ মানুষের স্বাভাবিক জীবন যাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার রাত ১১টা থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত চলতে থাকা একটানা ঝড়, বৃষ্টি ও ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে গোটা উপজেলা তছনছ হয়ে গেছে। পানিবন্দি পরিবারগুলো চরম খাদ্য সংকটে পড়েছেন।

পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার মজুদ না থাকা ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নেওয়া লোকজনদেরকেও প্রয়োজন মাফিক খাবার সরবরাহ সম্ভব হয়নি। এখন পর্যন্ত ৩০ হাজার লোককে খাবার দেওয়া সম্ভব হয়েছে। কমপক্ষে দুই লাখ মানুষ অভুক্ত রয়েছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।

সরকারি হিসেব মতে এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন ২ লাখ ৮০ হাজার ৯শ ৫০ জন মানুষ ও ৬০ হাজার গবাদিপশু। ডুবে গেছে ছোট বড় ১১ হাজার ৪শ ১৫টি মৎস্যঘের। বিধ্বস্ত হয়েছে আড়াই হাজার বসতবাড়ি। ১৬ হাজার বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১৬০ টি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে।

এতে হাঁটুপানি জ্বলাবদ্ধতায় রয়েছে অর্ধশতাধিক প্রাথমিক বিদ্যালয়। ১৫০ কিলোমিটার কাঁচা পাকা রাস্তা ধসে গেছে। বিদ্যুতের ১৫টি খুঁটি উপড়ে পড়েছে। বিভিন্ন স্থানে দুই শতাধিক গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ তার ছিড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে। সদর বাজারসহ বিভিন্ন হাট-বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ডুবে গেছে। সরকারি হিসেবে সব মিলিয়ে এখন পর্যন্ত ৩০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উপজেলা কন্ট্রোল রুম থেকে প্রাথমিক ভাবে জানিয়েছেন। তবে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

এ ঘূর্ণিঝড়ে উপজেলার ৩৫৮ হেক্টর সবজি ফসল, ১শ হেক্টর আউশ ফসলের বীজতলা ও ৫০ হেক্টর কলাক্ষেত বিনষ্ট হয়েছে। এতে ৩ হাজার ৬শ চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সেক্টরে ২৪ কোটি ৯৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  তাছলিম হাসান জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, এ পর্যন্ত ৩০ হাজার লোককে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। অভুক্ত রয়েছে আরও প্রায় ২ লাখ মানুষ। প্রাথমিকভাবে প্রায় ৩০০ কোটি টাকার ক্ষয় ক্ষতির হিসাব পাওয়া গেছে। ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় ১০ টন চাল বরাদ্দ দিয়ে প্রতিটি ইউনিয়নসহ পৌরসভায় চেয়ারম্যানদের বিতরণ করা হবে।ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। প্রকৃত হিসেব পেতে আরও ২দিন সময় লাগবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )