1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সোনার খোঁজে ইটভাটায় খোঁড়াখুঁড়ি; ১৪৪ ধারা জারি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১০৬ জন দেখেছেন

ঠাকুরগাঁওয়ের একটি ইটভাটায় স্তূপ করে রাখা মাটিতে সোনার খনি পাওয়ার আশায় রাতদিন মাটি খুঁড়ে চলছে হাজারো মানুষ। সোনা পাওয়ার আশায় সকাল থেকে গভীর রাত অবধি হাতে টর্চ নিয়ে কেউবা মোবাইলের আলোর সাহায্যে খুঁড়েই চলছে মাটি। তবে স্থানীয় প্রশাসনের দাবি-বিষয়টি গুজব। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

গতকাল শনিবার রাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি থাকবে। রাতে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি ইটভাটায় মাটির স্তূপ খুঁড়ে সোনা পাওয়া যাচ্ছে—এমন খবরে স্থানীয় লোকজনসহ আশপাশের বিভিন্ন জায়গার অসংখ্য মানুষ বেশ কিছুদিন ধরে খুনতি, কোদাল, বাসিলা দিয়ে মাটি খুঁড়ে সোনার সন্ধান করছে। এতে যেকোনো সময় ঘটনাস্থলে মারামারি, খুন, জখমসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইটভাটা ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা জয়নাল, মহন্ত, আশামণি বলেন, ভাটার মাটির স্তূপে সোনা পেয়েছেন কয়েকজন। কিন্তু কে পেয়েছেন এ কথা স্বীকার করছেন না কেউ। তাদের দাবি-‘অনেকেই পেয়েছেন, তাই আমরাও খুঁড়ে দেখছি।’

আরবিবি ইটভাটার ব্যবস্থাপক লিটন আলী বলেন, কাতিহার সামরাই মন্দিরের পাশ থেকে মাটি খনন করে ইটভাটায় স্তূপ করা হয়েছে। গুজব উঠেছে-ওই মাটির স্তূপে সোনার জিনিস পাওয়া গেছে। এর পরই সাধারণ মানুষ দিনরাত ওই মাটির স্তূপ খনন করে বাছাই করছে। তবে কেউ সোনার কোনো অংশ পেয়েছে, এমন খবর তারা পায়নি। তার পরও প্রতিদিন হাজার হাজার মানুষ মাটি খুঁড়তে আসছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )