1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

রংপুরে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১০৯ জন দেখেছেন

রংপুরের কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় হিটস্ট্রোকে এবং বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৃথক পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে কাউনিয়া উপজেলায় কুর্শা ইউনিয়নের চাঁনঘাট গ্রামে ধান কাটতে গিয়ে সেচ পাম্পের পরে থাকা তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষক উলি মাহমুদের ছেলে। আব্দুল গফুর নামের এক ব্যক্তির অবৈধ ভাবে বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নেওয়া সেচ পাম্পের তার ঝড়ে ধান ক্ষেতে পরে থাকলে সে তারে অসাবধানতাবসত হাত পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। কাউনিয়া থানার ওসি মাহফুজার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মিঠাপুকুরে হিটস্ট্রোকে শহিদুল ইসলাম (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত. আমিন উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সাতভেন্টি পাথারে জমিতে ধান কেটে ধানের ভার নিয়ে বাড়ি ফিরছিলেন শহিদুল। প্রচন্ড দাবদাহের মাঝে ফেরার পথে একপর্যায়ে তিনি হঠাৎ ধানের ভারসহ মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )