1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

স্বর্ণের লোভ দেখিয়ে সর্বস্ব লুটে নিতেন তারা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১০২ জন দেখেছেন

সিলেট মহানগরের বন্দরবাজারে সিএনজিচালিত অটোরিকশাচালক ও পথচারীদের হাতে নকল স্বর্ণ দিয়ে প্রতারণা চক্রের ৩ সদস্য আটক হয়েছে। এসময় এক প্রতারক দৌড়ে পালিয়ে যায়। আটক তিনজনের মধ্যে একজন অটোরিকাশাচালক। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় প্রতারকদের অটোরিকশাটি জব্দ করা হয়

আটকরা হলেন-চাঁদপুর সদর মতলব উত্তর থানার নজরুল ইসলাম, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার লায়েক আহমদ ও সুনামগঞ্জের নুর হোসেন। আর পালিয়ে যাওয়া যুবকের নাম নবী নূর। তিনি সিলেটের দক্ষিণ সুরমায় থাকেন বলে আটকরা জানিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মধুবন মার্কেটের সামনের স্ট্যান্ডে একটি অটোরিকশাচালক যাত্রী তোলার জন্য হাক-ডাক শুরু করেন। এসময় গাড়িতে ৩ জন যুবক বসা ছিলেন। কিন্তু গাড়িটি ওই স্ট্যান্ডের না হওয়ায় সেখানকার লাইনম্যান রুবেল আহমদ অটোরিকশাচালককে প্রশ্ন করলে এক যুবক দৌড়ে পালিয়ে যান। এসময় পথচারী ও সেখানে থাকা অন্য অটোচালকদের সহায়তায় বাকি তিনজনকে আটক করেন লাইনম্যান।

আটকের পর দুজন লায়েক আহমদ ও নুর হোসেন জানান, তারা স্বর্ণসদৃশ পিতলের টুকরো দিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা করেন। দীর্ঘদিন ধরে তারা এ কাজে জড়িত। সহজ-সরল যাত্রীকে টার্গেট করেন তারা। গাড়িতে উঠলে তাদের একজন যাত্রীর কাছে স্বর্ণসদৃশ পিতলের টুকরোটি আসল স্বর্ণ বলে প্রলোভন দেখিয়ে যাত্রীর কাছে বিক্রি করেন। তাদের বেশি টার্গেট থাকে বৃদ্ধ অথবা নারী।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন বলেন, আটক তিনজনকে আমাদের কাছে সোপর্দ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি সিলেট মহানগরে অটোরিকশাযোগে বেড়েছে অপরাধ। সাধারণ যাত্রীরা অটোরিকশায় উঠে ছিনতাই, প্রতারক ও মলম পার্টির কবলে পড়েন। সম্প্রতি এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এসব অপরাধের সঙ্গে জড়িয়ে গেছেন কিছু অটোরিকশাচালক। এ অবস্থায় অভিযুক্ত অটোরিকশাচালকদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে অটোরিকশা শ্রমিক নেতৃবৃন্দ নিয়েছেন উদ্যোগ।

জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া আহমদ নির্দেশন দেন প্রত্যেকটি স্ট্যান্ডের ম্যানেজার ও সদস্য-চালকরা সতর্ক দৃষ্টি রাখবেন এবং সন্দেহভাজন কোনো চালককে দেখলেই আটক করেন। এই নির্দেশের পর গত মঙ্গলবার মেজরটিলা থেকে এমন সন্দেহজনক দু’জনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠায় পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )