1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বগুড়ায় আবারো হিমাগারে মজুদ করা ২ লাখ ১৮ হাজার ডিম উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২২ মে, ২০২৪
  • ১০৭ জন দেখেছেন

বগুড়ায় আবারো একটি হিমাগারে মজুদ করা ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হিমাগারের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বগুড়া কাফেলা কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ডিম গুলো উদ্ধার করা হয়। পরে ডিমগুলো বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।

বুধবার (২২ মে) বেলা ১২ টার দিকে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে সেখানে অবৈধভাবে ডিম মজুদ করা হয়েছে। খবর পেয়ে বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম পাওয়া যায়। কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯ ধারায় ম্যানেজার আবদুল হান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উদ্ধার হওয়া ডিম বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ১৫ মে কাহালু উপজেলার মুরইল মুনসুর কোল্ডস্টোর ও আফরিন কোল্ডস্টোরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মেরিনা আফরোজ। এ সময় আফরিন কোল্ডস্টোরে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮ পিস ডিম উদ্ধার করা হয়। অবৈধভাবে মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতে কোল্ডস্টোর কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুদকৃত ডিম সাতদিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দিয়ে সতর্ক করা হয়। এদিকে গত ১৯ মে জেলার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপহাটে সাথি কোল্ড স্টোরেজ-২১ থেকে এক লাখ ডিম উদ্ধার করা হয়। পরে ব্যবসায়ীদের মাধ্যমে ৪০ হাজার পিস বাজারজাত করা হয়। অবশিষ্ট ডিম দুদিনের মধ্যে কেনা দামে বাজারজাত করা হবে বলে মুচলেকা নেয়া হয়।

বগুড়ার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী জানান, ডিমের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )