1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ভালুকায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৩৭ জন দেখেছেন

চতুর্থ ধাপে আগামী বুধবার (৫ জুন) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষ্যে প্রার্থীদের মাঝে আজ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (২০ মে) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহের ভালুকা উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ৭ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৩ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মো. গোলাম মোস্তফা পেয়েছেন দোয়াত কলম, মো. রফিকুল ইসলাম পিন্টু কৈ মাছ, মো. কামরুজ্জামান পিন্টু টেলিফোন, মো. রফিকুল ইসলাম (হাজী রফিক) আনারস, মো. মহিউদ্দিন (ইঞ্জিনিয়ার মহিউদ্দিন) মোটর সাইকেল, দেওয়ান ফেরদৌসুর রহমান কাপ পিরিচ ও মো. নজরুল ইসলাম সরকার পেয়েছেন ঘোড়া প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মো. এজাদুল হক পারুল পেয়েছেন তালা, মো. আবুল হোসাইন খোকন উড়োজাহাজ, হোসাইন মো. রাজিব টিয়া পাখি, মোহাম্মদ আফরুজ্জামান মাইক, ইঞ্জিনিয়ার আতিকুল্লাহ বই, খন্দকার মওদুদ আহমেদ টিউবওয়েল ও হুমায়ূন আহমেদ পেয়েছেন চশমা প্রতীক।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মাহমুদা সুলতানা মুন্নি পেয়েছেন পদ্ম ফুল, মোছা. খাদিজা আক্তার কলস ও মোছা. শিউলি আক্তার পেয়েছেন ফুটবল প্রতীক।

ঘোষিত নির্বাচনী তফশিল অনুযায়ী আগামী ৫ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )