1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নাগরপুরে রাস্তা নিয়ে সংঘর্ষ আহত ২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৩৭ জন দেখেছেন

টাঙ্গাইলের নাগরপুরে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষে মহিলাসহ ২জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৬টার দিকে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের গোটাবাগ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত মহিলা গোটা বাগ গ্রামের মো. আলমগীর হোসেনের স্ত্রী পারুল আক্তার লিজা (৩৫) ও মৃত শাজাহান মিয়ার ছেলে মো. আবু সাইদ (৪৮)।

গুরুতর আহত ২জনকে  দৌলতপুর উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবিষয়ে পারুল আক্তার লিজার স্বামী মো. আলমগীর হোসেন বাদী হয়ে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দপ্তিয়র ইউনিয়নের গোটাবাগ গ্রামে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনের সাথে মো. আলমগীরের দীর্ঘ দিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত শুক্রবার বিকেল ৬টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে আলমগীর হোসেনের বাড়ির পালান থেকে জোড় পূর্বক ভেকু দিয়ে মাটি কেটে রাস্তা করতে থাকে। আলমগীরের স্ত্রী পারুল আক্তার লিজা এতে বাঁধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

এতে মেম্বারের লোকজন ক্ষিপ্ত হয়ে পারুলের উপর হামলা করে। পারুলের চিৎকারে তার ভাশুর আবু সাইদ এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। পরে প্রতিবেশীরা এগিয়ে আসলে মেম্বার ও তার লোকজন হুমকি দিয়ে চলে যায়। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাদের ২জন  কে  দৌলতপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাস্তা নির্মাণ কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের লোকই আহত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )