1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
অক্টোবর–ডিসেম্বরে দেশে কম বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা হরমুজ প্রণালিতে ফের তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে নৌপথের নিরাপত্তা শঙ্কা ৭,৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, শুরুতেই ইংল্যান্ডের চ্যালেঞ্জ এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৮৩৭ টাকা দত্তকের নামে ফেসবুকে শিশু কেনাবেচা, প্রকাশ্যেই চলছে দর-কষাকষি লিওনেল মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় ইরানে ডলারের দাম ২৭ লাখ রিয়াল ছাড়াল, মুদ্রার রেকর্ড দরপতন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন

ফরিদপুরে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১৪

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১১৫ জন দেখেছেন

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরের তেতুলতলা নামক স্থানে মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ১৪ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া হাইওয়ে পুলিশও আরেকটি তদন্ত কমিটি গঠন করবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ সুপার শাহিনূর আলম খান। এদিকে, নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের তরফ থেকে ৫ লাখ, আহতদের ৩ লাখ টাকা দেবার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া নিহতদের লাশ দাফনে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে দুপুরে নিহতদের লাশ বোয়ালমারী ও আলফাডাঙ্গায় পাঠানো হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলফাডাঙ্গা থেকে সকালে সিয়াম-সিনমুন নামের একটি পিকআপে করে ১৭ জন যাত্রী ফরিদপুরে আসছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরতলীর কানাইপুরের তেতুলতলা নামক এলাকায় ঢাকা থেকে মাগুরাগামী একটি দ্রুতগামী বাস পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। পরে হাসপাতালে নেবার পর মারা যান আরো ৩ জন। নিহতদের মধ্যে ৭ জন নারী, ৪ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )