1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরকার বদলায়, শিক্ষকদের দলাদলি থেকে যায় অক্টোবর–ডিসেম্বরে দেশে কম বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা হরমুজ প্রণালিতে ফের তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে নৌপথের নিরাপত্তা শঙ্কা ৭,৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, শুরুতেই ইংল্যান্ডের চ্যালেঞ্জ এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৮৩৭ টাকা দত্তকের নামে ফেসবুকে শিশু কেনাবেচা, প্রকাশ্যেই চলছে দর-কষাকষি লিওনেল মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় ইরানে ডলারের দাম ২৭ লাখ রিয়াল ছাড়াল, মুদ্রার রেকর্ড দরপতন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা

ডিমলায় রাস্তা থেকে মটরসাইকেল চুরি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১২৩ জন দেখেছেন

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) নীলফামারীর ডিমলায় রাস্তা থেকে মটরসাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

জানা যায়, চুরি যাওয়া মটরসাইকেলটি উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্যম সুন্দর খাতা গ্রামের মজিবর রহমানের ছোট ছেলে মো. মিজানুর রহমানের ।

মিজানুর রহমানের সাথে কথা বলে জানা যায়, রবিবার (২৫ মার্চ) বিকেলে বাড়ির পশ্চিম দিকে মাইঝালীর ডাঙ্গা রোডের ময়নাকড়ি নামক স্থানে নিজস্ব আবাদী ভুট্টা ক্ষেতের নিকটে রাস্তায় মোটরসাইকেলটি রেখে ভুট্টার পাতা ছিঁড়তে যান মিজানুর রহমান। কিছুক্ষন পর এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোরচক্র মোটরসাইকেলটি সু-কৌশলে চুরি করে নিয়ে গেছে।চুরি হওয়া মটরসাইকেলটি লাল রংয়ের ১৩৫ সিসি ডিসকাভার মোটর সাইকেল । যার ইঞ্জিন নং- JNGBRA02420, চেচিস নং- MD2DSJNZZRCA78684, রেজিস্ট্রেশন নং- দিনাজপুর -ল, ১১-৯১১৬।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মটরসাইকেল মালিক মো. মিজানুর রহমান বাদী হয়ে রবিবার রাতে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের সত্যতা স্বীকার করে ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় বলেন, মটরসাইকেল চুরি হওয়ার ঘটনা শুনেছি। মটর সাইকেলের মালিক লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )