1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সরকার বদলায়, শিক্ষকদের দলাদলি থেকে যায় অক্টোবর–ডিসেম্বরে দেশে কম বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা হরমুজ প্রণালিতে ফের তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে নৌপথের নিরাপত্তা শঙ্কা ৭,৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, শুরুতেই ইংল্যান্ডের চ্যালেঞ্জ এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৮৩৭ টাকা দত্তকের নামে ফেসবুকে শিশু কেনাবেচা, প্রকাশ্যেই চলছে দর-কষাকষি লিওনেল মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় ইরানে ডলারের দাম ২৭ লাখ রিয়াল ছাড়াল, মুদ্রার রেকর্ড দরপতন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা

ডিমলায় বন্ধ হচ্ছে না মেশিন দিয়ে বালু উত্তোলন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১০৯ জন দেখেছেন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় গয়াবাড়ী ইউনিয়নে ৬নং ওয়ার্ড কালির ডাঙ্গা নামক স্থানে পাকা রাস্তার পাশে রাজু মিয়ার পুকুরে আনারুল হকের শ্যালো চালিত ইঞ্জিন (মেশিন) এর সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করে রাখা হচ্ছে সামসুল হকের জমিতে। অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পরছে পুকুরের পাশের বসতবাড়ি, বিলীন হওয়ার শঙ্কা রয়েছে তিন ফসলের আবাদি জমি।

 

সরেজমিনে দেখা যায়, ঐ এলাকার প্রভাবশালী স্থানীয় বাসিন্দা শামসুল হকের অধিনে সেখানে করা হচ্ছে বালু উত্তোলন। সে নিজে সেখানে দাড়িয়ে থেকে প্রভাব খাটিয়ে মেশিন দিয়ে বালু উত্তোলন করছে।

 

পুকুর খনন করে বালু উত্তোলনে কারো কোন পারমিশন আছে কি? জানতে চাইলে তিনি বলেন, আমার জমি ও আমার পুকুর থেকে মেশিন দিয়ে বালু তুলছি এতে কার পারমিশন লাগবে। আমি অনেকের কথা বলেই এ মেশিন বসিয়েছি।

 

মেশিনের মালিক আনারুল হকের সাথে কথা হলে তিনি জানান, আমার সাথে কথা বলে কোনো লাভ নেই আপনারা পুকুরের মালিকের সাথে কথা বলেন।

 

এবিষয়ে গয়াবাড়ী ইউনিয়ন (ভূমি) তহসিলদার শ্রী দুলাল চন্দ্রের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, মেশিন দিয়ে পুকুর থেকে বালু উত্তোলন করার কোন নিয়ম নেই। “তবে আমি বাহিরে আছি” পুকুরের মালিকের সাথে কথা বলে তা বন্ধ করার জন্য বলেছি।

 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের মুঠোফোনে সংবাকর্মীরা একাধিক বার কল দিলেও তিনি কল রিসিভ করেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )