1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

দাগনভূঞা হাসিনা সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৮ জন দেখেছেন

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ- দাগনভূঞা হাসিনা সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে মোঃ আলমগীর নামে এক পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বিকাল সাড়ে তিনটার সময় দক্ষিণ করিম পুর গ্রামে পঙ্গু আলমগীর কে হুইল চেয়ার প্রদান করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী আবুল কাসেম। এসময় উপস্থিত ছিলেন, হুইলচেয়ার প্রদান এর সমন্বয়ক সাংবাদিক হাসনাত তুহিন,মাওলানা আবদুল হাই সহ স্থানীয় এবং বাড়ীর লোকজন। হুইলচেয়ার হস্তান্তরের পর আলমগীর এর রোগমুক্তি সহ উপস্থিত সকলের জন্য দোয়া মুনাজাত করা হয়।

উল্লেখ:গত ৪ বছর পূর্বে আলমগীর এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )