1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১২ জন দেখেছেন

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তুরাগ তীরের ইজতেমা ময়দানে আরও এক মুসল্লরি মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে রোগে আক্রান্ত হয়ে জালাল মন্ডল (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি সিরাজগঞ্জের কাজিপাড়া থানার বড়াইখোলা গ্রামের।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন। এ যাবৎ ইজতেমা ময়দানে দ্বিতীয় পর্বে মোট পাঁচজন মুসল্লি মারা গেছেন। পরে তাদের জানাজা নামাজ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত অন্যদের মধ্যে গত বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), একই দিন বিকেল ৩টা ৪০ মিনিটে নেত্রকোণার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের হেলিম মিয়া (৬৫) ও বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার জহির উদ্দিন (৭০)  এবং রাত ৮টা ৫০মিনিটে জামালপুরের ইসলামপুর থানার গোয়ালের চর এলাকার নবীর উদ্দি (৬৫) মারা যান।

মোহাম্মদ সায়েম জানান, বিশ্ব ইজতেমা মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং যাদের তথ্য ও ঠিকানা পাওয়া গেছে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )