1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর ম্যুরালে রংপুর মহানগর ছাত্রলীগের নতুন কমিটির শ্রদ্ধা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২২ জন দেখেছেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রংপুর মহানগর  ছাত্রলীগের নবনির্বাচিত নেতারা।

মঙ্গলবার  (৬ ফেব্রুয়ারী ) নগরীর জিলা স্কুলের সামনে  বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান তারা।

রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজাহানুর ইসলাম সৌরভ ও সাধারণ সম্পাদক রিপন বাবুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুরে এবং সৈয়দপুর থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল ও গাড়ির শোডাউন নিয়ে রংপুর নগরীতে এসে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন নেতৃবৃন্দ।

উল্লেখ, গত শনিবার রাতে শাহজাহানুর ইসলাম সৌরভকে সভাপতি ও রিপন বাবুকে সাধারণ সম্পাদক রংপুর মহানগর  ছাত্রলীগের ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )