1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিবচরে জমে উঠেছে মাসব্যাপী পৌর বাণিজ্য মেলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৪ জন দেখেছেন

মাদারীপুরের শিবচরে জমে উঠেছে মাসব্যাপী পৌর বাণিজ্য মেলা। দাদাভাই উপশহরে মাসব্যাপী এ মেলায় প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থী ও ক্রেতা। হাজারো মানুষের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ।

সরেজমিনে দেখা যায়, দলে দলে মেলায় আসছেন দর্শনার্থীরা। শিশু-কিশোর কিংবা বৃদ্ধ, পরিবারের সবাই প্রিয়জনদের সঙ্গে একটু বিনোদন পেতেই আসছেন বাণিজ্য মেলায়।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী ও তার সহধর্মিণী জিনাত পারভীন ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন।

জানা যায়, মেলায় ছোট-বড় শতাধিক স্টল ঠাঁই পেয়েছে। এসব স্টলে মিলছে বাহারি শোপিস, জুয়েলারি সেট, শীতের পোশাক, বাচ্চাদের খেলনা, ইলেকট্রনিক্স জিনিস, নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র, বুটিকসের টুপিস, থ্রি-পিসসহ নানান ধরনের পণ্য। বিশেষ করে নারীদের গহনার পাশাপাশি পুরুষদের কোট-প্যান্টের দোকানের আধিক্য দেখা গেছে। আর শিশুদের জন্য রাখা হয়েছে ম্যাজিক নৌকা, নাগরদোলা, ড্রাগন, স্লিপিং, পানি বল, জাম্পিং ও ভূতের বাড়ি সহ মজাদার বিনোদনমূলক ৭টি আকর্ষণ। দূর-দূরান্ত থেকে আসা ক্রেতাদেরও ভিড় বাড়ছে প্রতিদিনই। মেলায় পাওয়া জিনিসপত্রের দাম সাধ্যের মধ্যে রয়েছে বলে দাবি বিক্রেতাদের। আর উদ্যোক্তা ও ব্যবসায়ীরা আশা করছেন ব্যবসা ভালো হওয়ার।

 

মেলায় ঘুরতে আসা ক্রেতা তৃপ্তি সাহা বলেন, রাজধানী ঢাকার অনেক মালামাল মেলায় পাওয়া যাচ্ছে। উপজেলায় এমন মেলা সবাইকে আনন্দ দিচ্ছে। স্বল্প দামে সবকিছু একটি মাঠের মধ্যে পাওয়ায় ভালো লাগছে।

 

দর্শনার্থী রুপা দত্ত বলেন, পরিবারের সবাই একসঙ্গে মেলায় এসেছি। কেনাকাটার পাশাপাশি বিনোদনও পেয়েছি। খুব আনন্দিত সবাই।

 

সজীব কসমেটিকসের বিক্রেতা মো. ইব্রাহিম মিয়া বলেন, এই মেলায় প্রতিদিন অনেক টাকার কেনাবেচা হচ্ছে। প্রশাসনও সবদিকে সহযোগিতা করছে। শান্তিপূর্ণভাবে মেলা চলছে।

অপর বিক্রেতা বলেন, দিনে দিনে ক্রেতা বাড়ছে, কেনাবেচাও জমজমাট। আশা করছি, মেলা শেষ হওয়ার আগে দোকানের মাল শেষ হয়ে যাবে।

 

পৌর বাণিজ্য মেলার বিনোদনের দায়িত্বে থাকা সাগর তালুকদার বলেন, শিশুদের বিনোদন দেওয়ার জন্য মজাদার ৭টি আকর্ষণ আমাদের রয়েছে । যেমন- ম্যাজিক নৌকা, নাগরদোলা, ড্রাগন, স্লিপিং, পানি বল, জাম্পিং ও ভূতের বাড়ি। এগুলোতে চড়ে শিশুরা খুব আনন্দ পাচ্ছে ।

 

শিবচর দাদাভাই উপশহরে মাসব্যাপী পৌর বাণিজ্য মেলার মেলা তদারককারী (ইভেন ম্যানেজমেন্ট) মো. চাঁন তালুকদার ও মো. আলী আজগর বলেন, মেলায় প্রায় ছোট-বড় শতাধিক স্টল রয়েছে। আর শিশুদের জন্য রাখা হয়েছে মজাদার বিনোদনমূলক আকর্ষণ। রয়েছে সার্কাস ও ভূতের বাড়ি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা এই মেলা ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )