1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

রংপুর মহানগরের কমিটি ঘোষণার পর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের আনন্দ মিছিল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২০ জন দেখেছেন

কমিটি ঘোষণার পর রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট (রপই) ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের হলের নেতাকর্মীরা।

শনিবার (০৩ ডিসেম্বর) রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা এ মিছিল বের করে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনান এর স্বাক্ষরিত কমিটিতে ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শাহজাহানুর ইসলাম সৌরভকর সভাপতি ও রিপন বাবুকে সাধারণ সম্পাদক করা হয়।

ছাত্রলীগ কর্মী পলাশ বলেন, আমাদের প্রিয় ভাই ছাত্রলীগের নেতা নির্বাচিত হয়েছে এ আনন্দ ভাগাভাগি করতে এসেছি। তিনি আরো বলেন বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মহানগর শাখা সবচেয়ে যোগ্য নেতৃত্ব পেয়েছে।

অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।

ছাত্রলীগ কর্মী দেলোয়ার হোসেন বলেন আমার ভাই আমার নেতা মূল কমিটিতে আশায় আমরা অনেক আনন্দিত এবং উচ্ছ্বাসিত।

কারণ উল্লেখ্য, ২০১৫ সালের ২০ জুলাই শফিউর রহমান স্বাধীনকে সভাপতি ও শেখ আসিফ হোসেনকে সাধারণ সম্পাদক করে রংপুর মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর ২০১৬ সালের ৩০ মে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সাত বছর পর এই মেয়াদোত্তীর্ণ কমিটি  গত ৪ জুলাই বিলুপ্ত করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )