1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সৌদি থেকে গ্রেফতার ২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২২ জন দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি হত্যার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে গ্রেফতার ব্যক্তিদের নাম, পরিচয় এবং অপরাধের ধরনের বিষয়ে বিস্তারিত জানায়নি সিটিটিসি।

মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্তের ভিত্তিতে হুমকিদাতাদের শনাক্তের পর ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সৌদি আরব থেকে দুজনকে গ্রেফতার করে।

রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )