বুধবার (২৪ জানুয়ারি) রাতে নগরীর বিভিন্ন এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহাজাহান হাওলাদারের অর্থায়নে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম সুইটের নেতৃত্বে শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হোসেন মো: ফুয়াদ,মহিদুল ইসলাম, মশিউর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।
জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম সুইট বলেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজবাহুল হোসেন সাচ্চু ভাই ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভাইয়ের নির্দেশে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা ভাই এর নির্দেশনায় রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক ভাইয়ের তত্ত্বাবধানে এই কর্ম সূচিটি চলছে।