1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

মুম্বাই-গুয়াহাটিগামী প্লেনের ঢাকায় জরুরি অবতরণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১৪১ জন দেখেছেন

ঘন কুয়াশায় ঢাকায় জরুরি অবতরণ করেছে মুম্বাই-গুয়াহাটিগামী একটি প্লেন। আজ শনিবার ভোর চারটার দিকে বিমানটি ঢাকায় অবতরণ করে।

ঢাকায় ভারতের বিমান অবতরণের খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। তাদের খবরে বলা হয়েছে, ঘন কুয়াশায় গন্তব্যস্থল গুয়াহাটি বিমানবন্দর পর্যন্ত যেতে পারেনি বিমানটি। তাই ঢাকায় অবতরণ করেছে।

মুম্বাই যুব কংগ্রেসের প্রধান সুরাজ সিং ঠাকুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, ‘মুম্বাই থেকে গুয়াহাটিতে যাওয়ার জন্য আমি ওই বিমানে উঠেছিলাম। কিন্তু ঘন কুয়াশা থাকায় গুয়াহাটির স্থলে ঢাকায় বিমান অবতরণ করেছে। পাসপোর্ট ছাড়াই আমরা ঢাকায় চলে এলাম।’

 

যাত্রীরা এখনও বিমানে আছেন জানিয়ে ঠাকুর আরও লেখেন, ‘৯ ঘণ্টা ধরে আমি বিমানে আটকা ছিলাম। মণিপুরে (ইম্ফল) ভারত জোড়ো ন্যায় যাত্রায় যাওয়ার কথা ছিল আমার। কিন্তু ঘন কুয়াশা থাকায় তাতে শামিল হতে পারিনি। এখন দেখা যাক, কখন গুয়াহাটি পৌঁছাতে পারি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )