1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সন্দেহ, খুঁটিতে বেঁধে রাখার ভিডিও ভাইরাল

ভূমি ব্যবহারে সব উপজেলায় মাস্টার প্ল্যান তৈরির নির্দেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

ভূমি ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি উপজেলায় একটি মাস্টার প্ল্যান তৈরি করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী ভূমি ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি উপজেলাকে একটি মাস্টার প্ল্যান তৈরি করতে নির্দেশনা দেন।

তিনি বলেন, আলোচনার চলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে একটি নির্দেশনা এসেছে, সেটি হলো যে ভূমি ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রত্যেক উপজেলার যেন একটি মাস্টার প্ল্যান থাকে। উনি নির্দেশনা দিয়েছেন এখন স্থানীয় সরকার বিভাগ কাজ করবে।

স্থানীয় সরকার বিভাগ থেকে জানানো হয়েছে, তারা এ লক্ষ্যে কাজ শুরু করেছেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন, স্বল্পতম সময়ের মধ্যে যেন কাজটি সম্পন্ন হয়। এটা থাকলে আমাদের যে উন্নয়ন কাজ হচ্ছে, সেক্ষেত্রে ভূমি ব্যবহার খুবই যৌক্তিক হবে। যত্রতত্র যেন ঘরবাড়ি, শিল্প স্থাপন কিংবা অন্য কোনোভাবে ব্যবহার করা না হয়, সেদিকে নজর রাখতে বলছেন। এতে ভূমি ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটা শৃঙ্খলা আসবে।

বার্ষিক প্রতিবেদন নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রতি অর্থবছর শেষে আমাদের রুলস অব বিজনেস অনুসারে মন্ত্রিপরিষদ বিভাগকে সব মন্ত্রণালয় থেকে তথ্য নিয়ে বার্ষিক প্রতিবেদন তৈরি করতে হয়। সব মন্ত্রণালয় যেমন বার্ষিক প্রতিবেদন তৈরি করে, আবার সব মন্ত্রণালয়ের তথ্য নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে হয়। আজকে সেই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় থেকে গেল একবছরে যেসব কাজ হয়েছে, তার একটি বিবরণ সেখানে আছে।

তিনি বলেন, সেটি উপস্থাপন করার পর আমরা দেখেছি, বিভিন্ন মন্ত্রণালয়ের তরফ থেকে কিছু সংশোধনীর জন্য তারা অনুরোধে করেছে। আমরা বলেছি, সাত দিন সময় দেওয়া হয়েছে, এ সময়ের মধ্যে তাদের পক্ষ থেকে যদি কোনো সংশোধনী থাকে, সেটা দিতে পারবে। সেটি পাওয়ার এক সপ্তাহ পরে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিসভায় পাঠিয়ে দেব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )