1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সন্দেহ, খুঁটিতে বেঁধে রাখার ভিডিও ভাইরাল

মাদারীপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে। রবিবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগ এই মনোয়ন প্রত্যাখান করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকীকে প্রার্থী ঘোষণার দাবি জানায়। রবিবার সন্ধ্যার দিকে কালকিনি নিজস্ব কার্যালয়ে মিটিং করে উপজেলা আওয়ামী লীগ। সভা শেষে তাহমিনা সিদ্দিকীর অনুসারীরা কালকিনি শহরে একটি মিছিল বের করে। মিছিলের সময় তাহমিনা সিদ্দিকীর অনুসারী এনায়েত নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম সরদারের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করে। এসময় তাহমিনার সমর্থকরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পরপরই কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী (এমপি) বলেন, আমার সমর্থক সালাম সরদারের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করে, এরপরে উত্তেজনা সৃষ্টি হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )