1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সন্দেহ, খুঁটিতে বেঁধে রাখার ভিডিও ভাইরাল

রংপুর-১ এ নৌকা পেলেন এ্যাড.রাজু ; নেতাকর্মীদের আনন্দ মিছিল 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৭২ জন দেখেছেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -১ আসনে (গঙ্গাচড়া -রসিক আংশিক)  আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু।
রোববার (২৬ নভেম্বর)  বিকেলে রাজধানীর  ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।এদিকে রেজাউল করিম রাজুকে নৌকার মনোনীত প্রার্থী করার খবরে রংপুর ও গঙ্গাচড়া উপজেলায় আনন্দ মিছিল ও  মিস্টি বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রংপুর-১ আসনে আ’লীগের  ৯ জন প্রার্থী নৌকার মনোনয়ন চেয়েছিলেন। সেখান থেকে জেলা আওয়ামী লীগের সাবেক  সাধারণ সম্পাদক রাজুর উপরে আস্থা রাখল আওয়ামী লীগ।এর আগে রংপুর ৩ আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন রেজাউল করিম রাজু। সে সময় জোটগত কারণে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছিলেন। এরপর থেকে রংপুর ১ আসনে প্রার্থী হতে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক করে আসছিলেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড সভায়  রংপুর ও রাজশাহী বিভাগের আ’লীগের  মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত,আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )