1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সন্দেহ, খুঁটিতে বেঁধে রাখার ভিডিও ভাইরাল

ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

ডেমরায় বাসের ধাক্কায় দুই নারীসহ লেগুনার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। আহত দুজনের পরিচয় পাওয়া গেলেও প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সোয়া নয়টার দিকে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মধ্যবর্তী স্থানে বার্জার পেইন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তবে আহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন শামীম (৩৭) ও মইনুদ্দিন (৩৬)। এছাড়া অজ্ঞাতনামা এক যুবকও আহত হন।

 

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার বলেন, ‘সকালে ডেমরার বার্জার পেইন্টের সামনে রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এরপরই চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের কারও নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )