রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করে।
রবিবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৯টা ৫৭ মিনিটে যাত্রাবাড়ী থানার সামনে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে দুইটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করে।