1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

তফশিল ঘোষণার পর বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা: ডিবি হারুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

নির্বাচনের তফশিল ঘোষণার পর কেউ জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

হারুন বলেন, তফশিল ঘোষণাকে ঘিরে ও ঘোষণার পর কেউ যদি সহিংসতা করে ও অনলাইনে উস্কানি দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির এ কর্মকর্তা বলেন, জনগণের নিরাপত্তা দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি থাকবে। পাশাপাশি অলিতে গলিতে মোটরসাইকেল পেট্রোল টিম কাজ করবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মতো কাজ করবে পুলিশ। বিদেশে বসে কারা উস্কানি দিচ্ছে সে বিষয়ে পুলিশ জানে। কেউ যাতে নাশকতা না করতে পারে সে জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )