1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

শাকিবকে ‘সুপারস্টার’ না বলায় তোপের মুখে পূর্ণিমা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের ভক্তদের তোপের মুখে পূর্ণিমা। কারণ, দেশের সিনেমার সুপারস্টারদের তালিকায় শাকিবকে রাখেননি তিনি।

কয়েকদিন আগে একটি রেস্তারাঁ উদ্বোধনের সময় ঢালিউডের সুপারস্টার বিষয়ক প্রশ্ন করা হয় পূর্ণিমাকে। তখন তিনি বলেন, ‘যাদের নাম শুনেই সিনেমা হলে দর্শক ভিড় করত এবং সিনেমা সুপারহিট হতো আমি তাদেরকে সুপারস্টার বলতে চাই। নায়কদের মধ্যে রয়েছেন নায়করাজ রাজ্জাক, জসিম, রুবেল, পরিচালক শহিদুল ইসলাম খোকন, নায়িকাদের মধ্যে শাবানা, ববিতা, কবরী, মৌসুমী, নায়ক সালমান শাহ ও নায়িকা শাবনূর। দেশের সর্বশেষ সুপারস্টার ছিলেন নায়ক মান্না।’

তার সুপারস্টারের তালিকায় শাকিব খান না থাকায় ক্ষেপেছেন শাকিবিয়ানরা। সমাজমাধ্যমের বিভিন্ন গ্রুপে তাকে নিয়ে নেতিবাচক কথা লিখছেন। কেউ কেউ তাকে হীনমন্যতায় ভোগা একজন নায়িকা বলছেন। কেননা, নিকট অতীতে টক-শোতে তিনি শাকিবকে সুপারস্টার হিসেবে প্রশংসা করেন।

পূর্ণিমা ওই অনুষ্ঠানে শুধু সুপারস্টারদের নিয়েই কথা বলেননি। এফডিসির এক সময়ের জৌলুস নিয়ে কথা বলেছেন। এমনকি তিনিও যে ফিল্ম পলিটিক্সে পড়ে একাধিক সিনেমা থেকে বাদ পড়েছেন সে কথাও তুলে ধরেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )