1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

মুক্তির আগেই শাহরুখের ‘জওয়ান’কে ছাপিয়ে গেল রণবীরের ‘অ্যানিম্যাল’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৭ জন দেখেছেন

আগামী ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেতা রণবীর কাপুরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যানিমাল’। ‘কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এ সিনেমায় ভিন্ন এক রূপে দেখা যাবে রণবীর কাপুরকে। রোমান্টিক হিরোর খোলস ছেড়ে একেবারে অ্যাকশন হিরো। সে দিক থেকে এটি রণবীরের প্রথম অ্যাকশন ছবি। প্রথম বারেই প্রতিদ্বন্দ্বী হিসাবে বেছে নিয়েছেন শাহরুখ খানকে! মুক্তির আগেই একটি ব্যাপারে ‘জওয়ান’কে ছাপিয়ে গেল রণবীরের ‘অ্যানিম্যাল’।

এই প্রথম বার রাশ্মিকা মান্দনার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা। স্বাভাবিক ভাবেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা রয়েছে এই নতুন জুটিকে বড় পর্দায় দেখার ব্যাপারে। ইতিমধ্যেই ছবির ‘হুয়া ম্যায়’ ও ‘সাতরঙ্গা’ গান দু’টি ঘুরছে মুখে মুখে। এ ছাড়াও ‘কবীর সিংহ’ ছবির সাফল্য ও পাশপাশি ছবিটি নিয়ে তৈরি হওয়া বিতর্কের কারণে সন্দীপের পরবর্তী এই কাজের দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।

 

রণবীর-রাশ্মিকা ছাড়াও এ সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি ডিমরির মতো তারকাদের। ১ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। পাশাপাশি, ডিসেম্বরেই আসছে শাহরুখ খানের এই বছরের তিন নাম্বার সিনেমা ‘ডাঙ্কি’ও। এ বার দেখার পালা, বক্স অফিসে ‘অ্যানিমাল’কে ‘ডাঙ্কি’ ছাপিয়ে যায় কি না!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )