1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিক্ষোভ থেকে আগুন দেওয়া গার্মেন্টস নিয়ে মুখ খুললেন অনন্ত জলিল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

ব্যবসায়ী ও আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিকদের বিক্ষোভ থেকে আগুন দেওয়া এবিএম ফ্যাশন লিমিটেড কারখানাটি নিজের নয় বলে দাবি করেছেন।

সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ঘটনার পর ‌‘গাজীপুরে বিক্ষোভে অনন্ত জলিলের কারখানায় আগুন দিয়েছে শ্রমিকরা’ শিরোনামে বেশ কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। বিষয়টি সামনে আসার সঙ্গে সঙ্গে খোলাসা করেন অনন্ত।

ফেসবুকে পোস্টে অনন্ত জলিল বলেন, ‘গাজীপুরের কোনাবাড়ীতে আমার কোনো ফ্যাক্টরি নেই। আমার দুটি গ্রুপ অফ কোম্পানি, একটি এ জে আই গ্রুপ এবং আরেকটি এ বি গ্রুপ। দুটিই সাভারের হেমায়েতপুরে অবস্থিত।’

বিদেশি ক্রেতাদের কাছে নিজ কোম্পানির ভাবমূর্তি নষ্ট না করতে গণমাধ্যমের প্রতিও অনুরোধ জানান তিনি। অনন্ত বলেন, ‘এ জে আই ও এ বি গ্রুপ বাংলাদেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখে। বিদেশের ক্রেতাদের কাছে আমার ও আমার কোম্পানির ভাবমূর্তির নষ্ট করার মতো সংবাদ না ছাপানোর জন্য অনুরোধ করছি। বন্ধুরা, আপনারা এ ধরনের মিথ্যা নিউজ থেকে বিরত থাকুন। এটা আমার বিনোদন জগতের সংবাদ না যে, যা ইচ্ছা তাই লিখে দিলাম। এটা রপ্তানিমূলক গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংবাদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )