1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

শাপলা চত্বর ঘিরে ব্যারিকেড, আরামবাগে জড়ো হচ্ছেন জামায়াতকর্মীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

রাজধানীর শাপলা চত্বরে পূর্বঘোষিত সমাবেশে যোগ দিতে আশপাশের এলাকায় জড়ো হচ্ছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। যদিও শাপলা চত্বর ঘিরে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে পুলিশ। তবে ব্যারিকেডের ওপাশে আরামবাগ এলাকায় জামায়াত-শিবিরের হাজারো নেতা-কর্মীকে জড়ো হতে দেখা গেছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই মতিঝিলের দিকে আসতে থাকেন জামায়াতকর্মীরা। তবে তাদের শাপলা চত্বরে ঢুকতে দেয়নি পুলিশ। এসময় আরামবাগসহ আশপাশের এলাকায় অবস্থান নেন তারা।

সকাল সাড়ে ১০টার দিকে আরামবাগ-নটর ডেম কলেজ এলাকায় দেখা যায়, পুলিশের ব্যারিকেডের অন্য পাশে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন জামায়াত-শিবিরের হাজারো নেতা-কর্মী। তবে এসময় কোনো পক্ষকেই মারমুখী হতে দেখা যায়নি।

এদিকে অনুমতি ছাড়া জামায়াত এখানে জড়ো হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে দলটির একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেছেন পুলিশের কর্মকর্তা লিটন কুমার সাহা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )