বিনোদন ডেস্ক: মারা গেছেন অভিনেতা, নির্মাতা ও কবি তারেক মাহমুদ (ইন্না লিল্লাহি… রাজিউন)। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। এ ছাড়াও তার বেশ কয়েকজন সহকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে লিখেছেন।
রওনক হাসান বলেন, ‘মগবাজার কমিউনিটি হাসপাতালে তারেক ভাই না ফেরার দেশে চলে গেছেন! তার আত্মার শান্তি হোক।’
তিনি জানান, তারেক মাহমুদের জানাজা ও দাফন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আজ শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হবে।