1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

অপুর মন্তব্যের পর বুবলীর পোস্ট

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: আবারও আলোচনায় ঢালিউডের দুই তারকা। শবনম বুবলী ও অপু বিশ্বাস। অপু বিশ্বাসের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে বুবলীর সঙ্গে তার সম্পর্ক যে কতটা খারাপ তা প্রকাশ্যে এসেছে। একটি বেসরকারি টেলিভিশনে অপু বিশ্বাসের ওই মন্তব্যের পর বুধবার (২৫ অক্টোবর) এক ফেসবুক পোস্ট দেন বুবলী।

বেসরকারি এক টেলিভিশনে একটি অনুষ্ঠানে গিয়ে বুবলী প্রসঙ্গে প্রশ্নে অপু বিশ্বাস বলেন, আসলে ওনাকে আমি ঘৃণা করি। এক বাক্যে এই কথাটি বললাম। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। জানি এই ওয়ার্ডটা প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। আমাকে নিয়ে তার কী মন্তব্য, জানার সময়ও নেই। এক বাক্যে তাকে ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।

এরপরই এ নিয়ে নানা আলোচনাও তৈরি হয়। পরে বুধবার বিকেলে বুবলী ফেসবুকে লেখেন, “কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা’য়/ তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়?” পোস্টে কারও নাম উল্লেখ না করলেও অনেকেই মনে করছেন এটি অপু বিশ্বাসকে ইঙ্গিত করা হয়েছে।

নায়ক শাকিব খানকে ঘিরে মূলত এই দুই নায়িকার দ্বন্দ্ব। আর অনেকদিন ধরেই এই ত্রিভূজ প্রেমের গল্প শোবিজ পাড়ায় আলোচনার খোরাক যুগিয়ে যাচ্ছে। দুই নায়িকার এই দ্বন্দ্বের মাঝেই কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে সন্তান জয়কে নিয়ে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায় শাকিব-অপুকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )