1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

অবশেষ সালমানের সিনেমায় গাইলেন অরিজিৎ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: স্রেফ একটি কথার জেরে অরিজিৎ সিংয়ের ওপর বেজায় চটেছিলেন সালমান খান। মুখ দেখাদেখিও বন্ধ রেখেছিল নয় বছর। সাধারণ দর্শক ভেবেছিলেন, হয়ত কখনও এই দুই তারকাকে এক সিনেমায় কাজ করতে দেখা যাবে না। কিন্তু রাজনীতি আর সিনেমায় তো শেষ বলে কিছু নেই। আর সেকারণে সব অভিমান ভুলে মিলে গেলেন তারা।

বহুল প্রতীক্ষিত ‘টাইগার-থ্রি’ সিনেমায় অরিজিতের গানে ঠোঁট মেলাবেন সালমান। এই তথ্য সামাজিক মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন ভাইজান।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সোশ্যাল হ্যান্ডেলে গানটির একটি পোস্টার শেয়ার করেছেন সালমান। যেখানে কালো শার্ট-প্যান্ট ও সানগ্লাসে চেনা সোয়াগে ভাইজান, তার সঙ্গে রঙিন পোশাকে ঝলমলে ক্যাটরিনা। গানটির শিরোনাম ‘লেকে প্রভু কা নাম’।

ক্যাপশনে সালমান লিখেছেন, ‘প্রথম গানের প্রথম ঝলক। ও হ্যাঁ, এটা আমার জন্য অরিজিৎ সিংয়ের প্রথম গান।’

জানা গেছে, গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। সুর-সংগীতের কাজটি সেরেছেন প্রীতম। এতে অরিজিতের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নিকিতা গান্ধী। আগামী ২৩ অক্টোবর গানটি প্রকাশ হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন সালমান খান। সেখানে সেরা গায়কের পুরস্কারের জন্য অরিজিতকে ডাকেন তিনি। একেবারে সাদামাটা পোশাক-সাজে অরিজিৎ স্টেজে ওঠার পর সালমান কিছুটা তাচ্ছিল্যের সুরে বলেন, ‘তুমি বিজয়ী?’

চুপ থাকেননি অরিজিতও। জবাবে বলেন, ‘আপনারা ঘুম পাড়িয়ে দিয়েছেন!’ অর্থাৎ সঞ্চালনা এত বিরক্তির ছিল যে, তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন।

ওই ঘটনার পর অরিজিতের ওপর বেজায় ক্ষুব্ধ হন সালমান। তার জনপ্রিয় সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’, ‘কিক’ ও ‘সুলতান’-এ অরিজিতের গান করার কথা ছিল। কিন্তু সবগুলো প্রজেক্ট থেকেই তাকে বাদ দিয়ে দেন।

২০১৬ সালে প্রকাশ্যে সালমান খানের কাছে দুঃখপ্রকাশও করেছিলেন অরিজিৎ। বলেছিলেন, ‘আপনি ভুল ভাবছেন যে, আমি আপনাকে অপমান করেছি। আমি অনেক গান গেয়েছি স্যার। কিন্তু অবসর নেওয়ার আগে অন্তত আপনার একটি গান আমার ঝুলিতে যোগ করতে চাই। দয়া করে এই অনুভূতি আমার কাছ থেকে কেড়ে নেবেন না।’

অবশেষে ভাইজানের মনের বরফ গলেছে। ক’দিন আগেই তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যেতে দেখা গেছে অরিজিতকে। তখনই তাদের দ্বন্দ্ব মিটিয়ে এক হওয়ার গুঞ্জন ছড়ায়। এবার তা-ই সত্যি হয়ে ধরা দিলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )