1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের ফল আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশ করার প্রস্তুতি গ্রহণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। সেই লক্ষ্যে সংশ্লিষ্টদেরকে খাতা মূল্যায়নসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে।

বোর্ড সূত্র বলছে, পরীক্ষা গ্রহণের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশে বাধ্যবাধকতা রয়েছে। সেদিক বিবেচনায় নিয়ে নভেম্বরের শেষ সপ্তাহে যেকোনো দিন ফল প্রকাশ করতে চায় কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আন্তঃশিক্ষা বোর্ড কমিটি ৩০ নভেম্বরকে বেছে নিতে চায়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি চূড়ান্ত করবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা আশা করছি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নভেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৯৮ হাজার ৩১ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৫৩ হাজার ৬৩ জন ছাত্র এবং ৪৪ হাজার ৯৬৮ জন ছাত্রী।

এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক লাখ ৫২ হাজার ৭১৭ জন শিক্ষার্থী অংশ নেন । তাদের মধ্যে এক লাখ ৯ হাজার ৫৭৩ জন ছাত্র এবং ৪৩ হাজার ১৪৪ জন ছাত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )