1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ওই সাংবাদিক কাছে বসে অসম্মান করেন আমায়: অপু বিশ্বাস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: সাংবাদিককে অপমানের ঘটনায় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন। একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সাংবাদিক তার পাশে বসে ছবি তুলতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে তাকে উঠিয়ে দেন। তারপর দু-চার কথা শুনিয়ে দেন।

সেই ঘটনা নিয়ে ওই চ্যনেলটি একটি প্রতিবেদন তৈরি করে। পরে সেটি ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন এ নায়িকা।

অপু বিশ্বাস বলেন, ‘ঘটনাটি আসলে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। ওই দিন সাংবাদিক ভাই খুব কাছে এসে বসেন আমার। যা একজন নারী হিসেবে অসম্মান মনে হয়েছে আমার কাছে। আর ভাইরাল হওয়া ভিডিওতে এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তখন কেন রিঅ্যাক্ট করেছিলাম আমি।’

তিনি আরও বলেন, ‘আবার তিনি কোনো বিনোদন বিটের সাংবাদিক নন। ফলে তাকে চিনতে পারিনি আমি। কম-বেশি সব বিনোদন সাংবাদিকদেরই আমি চিনি। আর নায়িকার পাশাপাশি আমি একজন নারী এবং একজন মা। একজন নারীকে সম্মান করা মানে একজন মা, বোন ও একজন মেয়েকে সম্মান করা।’

অপুর কথায়, ‘একজন নারীকে সম্মান করার জন্য ঠিক কতটা দূরত্ব বজায় রাখা প্রয়োজন— সেটা একজন পুরুষের পাশাপাশি সবার জানা উচিত। এ ঘটনার মাধ্যমে সব মেয়েদের পক্ষ থেকে সংবাদমাদ্যমে আমি সেটাই জানালাম।’

এদিকে অপু বিশ্বাসের হাতে তেমন কোনো সিনেমা নেই। বিভিন্ন শো-রুম উদ্বোধন নিয়ে ব্যস্ত থাকেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )