1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ক্যানসারের সঙ্গে লড়াই করে মা হলেন কণ্ঠশিল্পী সিঁথি সাহা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৫২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: ক্যানসারে আক্রান্ত কণ্ঠশিল্পী সিঁথি সাহা মা হয়েছেন। গেল ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হাসপাতালে তার কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যাসন্তান। নবজাতকের নাম রেখেছেন সামারা জয়ী।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সিঁথি সাহা নিউজিল্যান্ড থেকে মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, ‘বুধবার আমরা হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। টানা ১৪ দিন হাসপাতালে ছিলাম। কারণ, ও (সন্তান) নির্দিষ্ট সময়ের এক মাস আগেই পৃথিবীতে এসেছে। স্বস্তির বিষয় আমরা দুজনেই এখন সুস্থ আছি। সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই।’

স্বাভাবিকভাবেই সিঁথিকে পূর্ণতা দিয়েছে সন্তান। কিন্তু এ আনন্দের নিচে যে আছে বিষাদের ছায়া। দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত তিনি। যদিও মা হওয়ার আগে খবরটি প্রকাশ করেননি তিনি।

ক্যানসার মানে জীবনের সঙ্গে লড়াই করা। কেউ এই লড়াইয়ে জিতে ফেরেন, আবার কেউ হেরে পাড়ি জমান অনন্তলোকের পথে।

অসুস্থ শরীরে গর্ভধারণের বিষয়ে সিঁথি সাহা বলেন, ‘গত বছর একটি খবর আমার জীবন ওলটপালট করে দেয়। আমি জানতে পারি, আমার শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। আমি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। চিকিৎসা চলছিল। কিন্তু বার বার মনে হতো, ক্যানসারের কাছে হেরে যাওয়ার আগে আমার একটা অস্তিত্ব এই সুন্দর পৃথিবীতে রেখে যেতে চাই। মূলত, তারপরই কনসিভ করার সিদ্ধান্ত নিই।’

তিনি আরও বলেন, ‘আমার শরীর ভালো ছিল না, কঠিন চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলাম। ফলে আদৌ আমি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাতে পারব কি না, সে বিষয়ে সন্দিহান ছিলাম। অবশেষে আমি জয়ী হয়েছি। আমার জয়ীকে পৃথিবীর আলোয় আনতে পেরেছি। এবার আর কিছুই চাওয়ার নেই, হারাবারও নেই।’

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরেই জয়ীকে নিয়ে দেশে ফিরবেন সিঁথি। ডিসেম্বরের মধ্যে গানেও নিয়মিত হবেন। করবেন টিভি সঞ্চালনাও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )