1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

মারা গেছেন ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা মাইকেল গ্যামবন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

জীবন বাতি নিভে গেল ‘হ্যারি পটার’-এর জনপ্রিয় চরিত্র ‘ডাম্বলডোর’ খ্যাত অভিনেতা মাইকেল গ্যামবনের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। প্রায় পাঁচ দশকের অভিনয় জীবনে কাজ করেছেন একাধিক সুপারহিট ছবিতে। তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির ছবিতে।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভ্যারাইটি জানিয়েছে, জীবনের পড়ন্ত বেলায় এসে নিউমোনিয়া কেড়ে নিল তার প্রাণ। এই আইরিশ ব্রিটিশ অভিনেতার অভিনয় জীবন শুরু হয়েছিল থিয়েটারের মঞ্চ থেকে। তাই থিয়েটার, টেলিভিশন কিংবা সিনেমা— সব জায়গাতেই দেখিয়েছেন তার নজরকাড়া কারিশমা।

শেক্সপিয়রের নাটক থেকে শুরু করে জেকে রাউলিংয়ের চরিত্রকে জীবন্ত করে তুলেছিলেন এই পোড় খাওয়া অভিনেতা। ইংল্যান্ডের দুই রাজার চরিত্রেও দেখা গেছিল তার জলবা। ‘দ্য লস্ট প্রিন্স’ ছবিতে রাজা সপ্তম এডওয়ার্ড, ‘দ্য কিংস স্পিচ’-এ রাজা পঞ্চম জর্জের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন মাইকেল গ্যামবন।

এ ছাড়াও অভিনেতাকে দেখা গেছিল ব্রিটেনের কিংবদন্তি প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের চরিত্রেও। তবে মাইকেল যে ঠিক কতটা প্রতিভাবান এবং বহুমুখী প্রতিভার অধিকারী সেটা বোঝা গেছিল ‘লেয়ার কেক’, ‘দ্য ইনসাইডার’-এর মতো ছবিতে খলনায়ক চরিত্রে। অভিনয়ে অবদানের জন্য ১৯৯৯ সালে তাকে নাইটহুড সম্মানে সম্মানিত করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

উল্লেখ্য, ২০০৪ সালে ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন মাইকেল। বহুল জনপ্রিয় এই সিরিজে হগওয়ার্টসের হেডমাস্টার ডাম্বলডোরের ভূমিকায় অভিনয় করেছিলেন রিচার্ড হ্যারিস। তিনি প্রয়াত হলে তার জায়গায় আসেন মাইকেল। এবং গোটা ফ্র্যাঞ্চাইজিতে শেষ পর্যন্ত তাকেই দেখেছেন দর্শক। তবে শেষ জীবনে এসে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। অবশেষে শেষ নিশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জাদুর দুনিয়ার প্রধান শিক্ষক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )