1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

১৭ দিনেই ‘পাঠান’কে ছাড়াল ‘জাওয়ান’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

রেকর্ড, রেকর্ড, রেকর্ড! এখন ‘জাওয়ান’ সিনেমার আরেক নাম হয়ে গেছে রেকর্ড। মুক্তির পর থেকেই শাহরুখ খানের এই সিনেমা গড়ছে একের পর এক রেকর্ড। এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ খান। এখন শুধু ভারতে সর্বোচ্চ আয়কৃত হিন্দি সিনেমা ‘জাওয়ান’। ভারতে সিনেমাটির আয় ৫৪৬ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী বছরের শুরুতে শাহরুখের ‘পাঠান’ ভারতে আয় করেছিল ৫৪৩ কোটি রুপি। এই আয় করতে সময় লেগেছে ৫৮ দিন। মাত্র ১৭ দিনেই ‘জাওয়ান’ ছাড়িয়ে গেল সেই আয়। এখন বিশ্বব্যাপী হাজার কোটির ক্লাবে প্রবেশের মুখে সিনেমাটি। এখন পর্যন্ত ‘জাওয়ান’-সিনেমার পকেটে ঢুকেছে ৯৫৩ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় সাড়ে ১২০০ কোটির বেশি।

বিশ্লেষকদের মতে, আজকে ‍ছুটির দিন হাজার কোটির ক্লাবে প্রবেশ করতে পারে। চলতি সপ্তাহে ছাড়িয়ে যেতে পারে ‘পাঠান’ সিনেমার লাইফটাইম আয় ১০৫০ কোটি রুপি।

সামনে আরও এক ধামাকা নিয়ে হাজির হবেন শাহরুখ। প্রথমবারের মতো এই অভিনেতা অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে। বছরের শেষে ‘ডাঙ্কি’ সিনেমায় দেখা যাবে এই জুটিকে। শাহরুখ ভক্তরা অপেক্ষায় সেই ধামাকার জন্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )