1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

রাজ কি সুগার মাম্মির সঙ্গে থাকেন?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে আলোচনা, বিতর্ক লম্বা সময় ধরেই চলছে। এই দুই তারকার বিয়ের পর থেকেই একাধিকবার সংসার ভাঙনের খবর ছড়িয়েছে। যদিও সে সকল খবরের আনুষ্ঠানিকতা মেলেনি কখনও।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালেই জানা গেল, শরিফুল রাজকে তালাকের আবেদন (ডিভোর্স লেটার) পাঠিয়েছেন পরীমনি। এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে অভিনেতা স্বামীকে নিয়ে ফেসবুকে এক বিস্ফোরক স্ট্যাটাস দেন পরী।

যেখানে অভিনেত্রী দাবি করেন, শরিফুল রাজ তার পাতানো এক বোনকে নিয়ে পরীমনির গায়ে হাত তুলেছেন। শুধু তাই নয়, রাজ কোনো সুগার মাম্মির সঙ্গে থাকেন কি না সেই প্রশ্নও তোলেন তিনি।

পরী সেই স্ট্যাটাস লিখেছেন, ধরেন এই কাজটা আমি যদি করতাম। একজনকে ভাই পরিচয় দিয়ে তার বাসায় যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে তার সঙ্গে মাসের পর মাস পার করে দিতাম—কী বলতেন আমাকে তখন? আজ আমাকে রাজ এবং তার পাতানো বোন মিলে গায়ে হাত তুলেছে। তার জবাব মিডিয়া দিতে পারবেন তো?

পরীমনি আরও লেখেন, রাজ কার সঙ্গে থাকে? সুগার মাম্মি নাকি কোনো অনৈতিক ব্যবসায়িক চক্র? কি চলে মহানগর প্রজেক্টে তাদের ওই বাসা নামক অপকর্মের আস্থানায়? প্রশাসন, মিডিয়া যারা আছেন বের করেন এবার! অনেক কথা বলার বাকি! এত চুপ থাকা যায় না।

যদিও স্বামীর বিরুদ্ধে দেওয়া সেই স্ট্যাটাসটি কিছুক্ষণ পরই সরিয়ে ফেলেন এই অভিনেত্রী। কিন্তু ততক্ষণে সেই পোস্টটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঠিক এই ঘটনার পরদিনই জানা গেল পরীমনি-শরিফুল রাজের বিচ্ছেদের খবর। এ বিষয়ে অভিনেত্রীর আইনজীবীও জানিয়েছেন, রাজের আচরণে অতিষ্ঠ হয়েই তাকে ডিভোর্স দিয়েছেন পরীমনি।

আইনজীবী মো. শাহীনুজ্জামান বলেন, নারী আসক্তি রয়েছে রাজের। হাতে নাতে ধরাও পড়েছেন তিনি কয়েকবার। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমনি। মুসলিম আইন অনুযায়ী তিন মাস পর এই ডিভোর্স কার্যকর হয়ে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )