1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

আবেগঘন স্ট্যাটাসে যা লিখলেন অপু বিশ্বাস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

ঢালিউড কুইন অপু বিশ্বাস অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সোমবার (১৮ সেপ্টেম্বর) ফেসবুকে এক আগেবঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। তিন বছর আগে আজকের এই দিনেই মাকে হারিয়েছিলেন এই নায়িকা।

মায়ের তৃতীয় প্রয়াণ দিবসে তার কথা স্মরণ করে অপু লেখেন, দেখতে দেখতে তিন বছর তোমাকে ছাড়া কাটিয়ে দিলাম মা। জানি না আরও কতদিন তোমাকে ছাড়া থাকতে হবে। অনেক কিছুই জানো না তুমি, বিশ্বাস করো ভালো লাগে না। তবে তুমি যে অনেক কিছু জানো না; তোমার বিশ্বাস নিয়ে ওপারে আছো, তা নিয়ে অনেক খুশি আমি। জানো মা একদিন এই সেপ্টেম্বর মাস আমার কাছে অনেক আনন্দের ছিল। কারণ, এই মাসে আমি মা হয়েছি।

অভিনেত্রী আরও লেখেন, এই মাসে আমার মাকে হারিয়েছি আবার এই মাসটা আমার এবং তোমার প্রাণের জয়ের অনেক কিছু। সেপ্টেম্বর মাস আসলে অনেক কিছুর জন্য অপেক্ষা করি। আমি জানি এগুলো তুমি দেখছো না মা। ফেসবুকে লিখতে আমার মোটেও ভালো লাগে না। তবে তোমাকে ভালোবেসে আমার মনের কিছু কথা সকল মায়ের সঙ্গে শেয়ার করলাম। ওপারে ভালো থেকো। আমাকে এবং জয়কে অনেক আশীর্বাদ করো।

প্রসঙ্গত, ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি বক্সঅফিস কাঁপানো ব্যবসা করায় অপু বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন।

তারপর শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়। ‘কোটি টাকার কাবিন’ ছবির পর শাকিব-অপু জুটির একই নির্মাতার ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’ ছবিগুলোও ব্যবসা সফল হয়। এরপর অপু ছুটতে থাকেন রেসের ঘোড়ার মতো। ‘মিয়াবাড়ির চাকর’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘কথা দাও সাথী হবে’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’ ছাড়াও অসংখ্য ছবি সুপারহিট ব্যবসা করে। মজার ব্যাপার হলো, অপু বিশ্বাস অভিনীত শতকরা ৯৫ ভাগ ছবির নায়ক শাকিব খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )