1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
খেজুর ও কুমড়ার বীজে পুষ্টিকর নাশতা, মিলবে শক্তি ও প্রয়োজনীয় খনিজ ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, তবে বাড়ছে প্রতিযোগীদের দাপট বিশ্বের একমাত্র খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গায়ানা, গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য সরকারি প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ, এরপর আসতে পারে সহকারী শিক্ষক নিয়োগ নারায়ণগঞ্জে অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ সরকারি বাসায় এডিসের লার্ভা মিললেই বরাদ্দ বাতিল, জরিমানার নির্দেশ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর পাঁচ দিনের সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন শামা ওবায়েদ মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগ নেতা আহাদ হোসেন গ্রেপ্তার মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণার প্রায় নয় মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৭৫ সদস্যের এই কমিটিতে চট্টগ্রাম দক্ষিণের আট উপজেলার আওয়ামী লীগের নেতারা স্থান পেয়েছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটির অনুমোদন দেন। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষর করেছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলার পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে রয়েছেন, মোতাহেরুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান। সহ সভাপতি এস এস আবুল কালাম, আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, হাবিবুর রহমান, আবু সুফিয়ান, শাহজাদা মহিউদ্দিন, মুজিবুর রহমান সিআইপি, অ্যাডভোকেট মুজিবুল হক, মো. কাশেম, মো. নাসির উদ্দিন, আইয়ুব আলী।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রদীপ কুমার দাশ, অ্যাডভোকেট জহির উদ্দিন, মোসলেহ উদ্দিন মনসুর।

আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, কৃষি ও সমবায় সম্পাদক পদে গোলাম ফারুক ডলার, তথ্য ও গবেষণা সম্পাদক পদে আবদুল কাদের সুজন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকে মো. আবদুর রহিম, দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান শিবলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী প্রমুখ।

এর আগে ২০২২ সালের ১২ ডিসেম্বর নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের হয়। একইদিন সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রয়াত মোছলেম উদ্দিন আহমদ এমপি ও সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান পুনরায় নির্বাচিত হয়েছেন বলে নাম ঘোষণা করেন। মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান মোতাহেরুল ইসলাম চৌধুরী। এর প্রায় নয় মাস পর চট্টগ্রাম দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান  বলেন, কমিটিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম নেতৃত্ব নিয়ে আসার চেষ্টা করেছি। বৃহত্তরভাবে আওয়ামী লীগের লক্ষ্য যাঁরা পূরণ করতে পারবেন, তাঁদের আমরা কমিটিতে নিয়ে এসেছি। যারা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ণ করার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )