1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

‘পাঠান’কে পেছনে ফেলে রেকর্ড গড়ল সানির ‘গাদার ২’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

৫০০ কোটি আয়ের রেকর্ড গড়ল ‘গদর ২’। হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুত এই আয় করেছে সানি দেওলের এই ছবিটি। চতুর্থ রবিবারে অর্থাৎ মুক্তির পর ২৪তম দিনে ‘গদর ২’ ভারতের বাজারে ব্যবসা করেছে ৮.৫০ কোটির।

প্রথম সপ্তাহে এই ছবির আয় ছিল ২৮৪.৬৩ কোটি।

দ্বিতীয় সপ্তাহে আয় হয়েছিল ১৩৪.৪৭ কোটি। তৃতীয় সপ্তাহে ৬৩.৩৫ কোটি। এর সঙ্গে শেষ রবিবারের আয় যোগ হয়ে দাঁড়ায় ৫০১.৮৭ কোটি।

এর আগে ৫০০ কোটি পার করতে ‘পাঠান’-এর সময় লেগেছিল ২৮ দিন।

তার কিছুটা পিছনে আছে ‘বাহুবলী ২’। ৩১ দিনে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল রাজামৌলীর ছবিটি।

ভারতে সর্বোচ্চ উপার্জনকারী হিন্দি ছবির তালিকায় রয়েছে ৩ নম্বরে রয়েছে ‘গদর ২’। এক নম্বরে রয়েছে শাহরুখ খানের ছবি ‘পাঠান’।

তারপরই আছে ‘বাহুবলী ২’।

২০০১ সালে ‘গদর: এক প্রেমকথা’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ‘গদর’ ছবিতে সানি এক শিখ ট্রাক চালক ছিলেন। ঘটনাচক্রে তিনি সাকিনার (আমিশা) সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধর্ম আলাদা হলেও সেই পরিস্থিতি তারা কীভাবে সামলেছিলেন তা দেখা যাবে ‘গদর টু’ ছবিতে।

-সূত্র: হিন্দুস্তান টাইমস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )