1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

অরুণাচলে কী করছেন মধুমিতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব অভিনেত্রী মধুমিতা সরকার। যখন যেখানে যায় সেখান থেকে ছবি ভিডিও শেয়ার করে ভক্তদের জানিয়ে দেন তিনি কোথায় আছেন, কী করছেন। তেমনি গতকাল রোববারও ভারতের অরুণাচল প্রদেশ থেকে একটি ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী।

ভিডিওতে দেখা যায়, কখনও তিনি রঙ করছেন কোনো কাঠের ফ্রেম, আবার কখনো অন্য কোনো বস্তু। আবার রয়েছে অরুণাচলের পাহাড়ের পাদদেশে ঘুরে বেড়ানোর ফুটেজ।

এই ভিডিও পোস্ট করার পরেই মন্তব্যের ঘড়ে হুমড়ি খেয়ে পরেছে তার অনুরাগীরা। ক্যাপশনে তিনি লিখেছেন, শুটিং সেট রঙ করা, মন্দিরে যাওয়া, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা সব ছিল আমার অরুণাচল ভ্রমণে। এমনকি শুটিংও। ওরপর একটি হাসির ইমোজি দেন অভিনেত্রী।

সিনেমার শুটিংয়ের জন্য গিয়েও প্রকৃতিকে উপভোগ করছেন প্রকৃতিপ্রেমী অভিনেত্রী। এর আগেও পাহাড়ে, সমুদ্রে গিয়ে সেখানকার ছবি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন তিনি।

কলকাতার সিরিয়ালে অভিনয় করে বেশ জনপ্রিয় পাওয়া এই অভিনেত্রী এখন অভিনয় করছে বড় পর্দাতেও। অরুণাচলে ‘কে প্রথম কাছে এসেছি’ সিনেমার শুটিংয়ের জন্য আসা মধুমিতার। শুটিংয়ের ফাকেই ঘুরে বেড়াচ্ছিলেন মধুমিতা। এই সিনেমায় মধুমিতা ছাড়াও আরও অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়, দর্শনা বণিক প্রমুখ।

 

বাংলার পর এবার হিন্দি সিনেমাতে অভিষেক হতে চলেছে মধুমিতার। এই সিনেমার শুটিং শেষেই শুরু হবে হিন্দি সিনেমার শুটিং। সম্প্রতি মুক্তি পেয়েছে মধুমিতা অভিনীত সিনেমা ‘চিনি ২’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )