1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মক্কায় কাবা শরিফের সামনে অঝোরে কাঁদলেন রাখি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

ওমরাহ হজ করতে সৌদি আরবে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সেখানেই পবিত্র মক্কায় গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।

কয়েক মাস আগে মাকে হারিয়েছেন রাখি। স্বামী আদিলের সঙ্গ ত্যাগ করেছেন। এখন অনেকটাই একা তিনি। এমন সময় জীবনের প্রথম হজযাত্রা। সেখানে গিয়ে ফেললেন চোখের পানি। বিচার চাইলেন আল্লার কাছে।

এর আগে গত বছর চুপিসারে মাইসুরুর ব্যবসায়ী আদিল খানকে বিয়ে করেন রাখি। বিয়ের সময় ইসলাম গ্রহণ করে রাখি থেকে হন ফাতিমা। কিন্তু মাস কয়েকের মধ্যেই অশান্তি, স্বামী আদিলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন তিনি। ফলে হাজতবাসও করতে হয় রাখির স্বামীকে। জেল থেকে ছাড়া পেয়েই রাখির বিরুদ্ধের অভিযোগের ঝুলি খুলে বসেছেন আদিল। জীবনে যখন এমন ঝড় বইছে, সেই সময় শান্তির খোঁজে ওমরাহ হজে গেলেন রাখি। পবিত্র মক্কায় গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বলিউডের ‘ড্রামা কুইন’।

আদিল নাকি তাকে বৈবাহিক ধর্ষণ করেছেন, বার বার নাকি স্বামীর বিকৃত কামের শিকার হয়েছেন রাখি। শুধু কি তাই? রাখির নগ্ন ভিডিও বাইরে লাখ লাখ টাকায় বিক্রি করেছেন আদিল, অভিযোগ রাখির। যখন স্বামীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন সেই সময় রাখির সঙ্গ ছাড়েন তার প্রিয় বান্ধবী রাজশ্রী। তিনিও রাখির বিপক্ষে এই মুহূর্তে, বরং আদিলকেই সমর্থন জানিয়েছেন প্রাণের প্রিয় বান্ধবী।

মাস কয়েক আগেই মাকে হারিয়েছেন রাখি। স্বামীর সঙ্গ ত্যাগ করেছেন। এখন অনেকটাই একা তিনি। এমন সময় উমরাহ করতে গেলেন রাখি। জীবনের প্রথম হজ যাত্রা তার। সেখানে গিয়ে হাউহাউ করে কেঁদে ভাসালেন। বিচার চাইলেন আল্লাহর কাছে।

একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানেই দেখা যাচ্ছে পবিত্র ধর্মীয় তীর্থক্ষেত্রে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছেন, ‘আল্লাহ, আমি কী করব? বলিউড তারকা হওয়ার স্বপ্নে আমাকে বিয়ে করেছে আদিল। আমার জীবন নষ্ট করেছে। আমি আমার প্রার্থনা নিয়ে এসেছি, আমায় বিচার দিন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )