1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

প্রতারণার মামলায় অভিনেত্রী জেবার তিন বছর কারাদণ্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

প্রতারণার করে অর্থ আত্মসাতের মামলায় অভিনেত্রী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে পৃথক দুই ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলামের আদালত মঙ্গলবার (২৯ আগস্ট) এ রায় দেন।

বুধবার (৩০ আগস্ট) মামলার বাদী অ্যাডভোকেট মাহবুব হাসান রানা রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি বলেন, প্রতারণার অভিযোগে দণ্ডবিধির ৪২০ ধারায় দুই বছর ও অর্থ আত্মসাতের অভিযোগে দণ্ডবিধির ৪০৬ ধারায় তাকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেবা চৌধুরী পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

২০২২ সালের ৮ মে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে জেবার বিরুদ্ধে আদালতে মামলা করেন আইনজীবী মাহবুব হাসান রানা।
মামলার অভিযোগে বলা হয়, বাদীর কাছে জেবা চৌধুরী একটি গাড়ি (প্রাইভেটকার) ৭ লাখ টাকায় বিক্রি করেন। একটি চুক্তিপত্রের মাধ্যমে ২০২২ সালের ২০ মার্চ জেবা চৌধুরী সব টাকা বুঝে নেন। তবে গাড়ির কাগজপত্র আপডেট না থাকায় গাড়ি হস্তান্তর করেননি। চুক্তিপত্রে বলা হয়েছিল বিআরটিএ থেকে সমস্ত কাগজপত্র ঠিক করে ১৫ দিনের মধ্যে গাড়ি হস্তান্তর করবেন। কিন্তু বাদীর টাকা নিয়ে আসামি আর গাড়ি হস্তান্তর করেননি। এ ঘটনায় মামলা হলে গ্রেপ্তার হন জেবা। এরপর জামিন নিয়ে আর আদালতে হাজিরা দেননি।

এ বছর ৮ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পরে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )