1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সৌদিতে বাংলাদেশির শিরচ্ছেদ: প্রবাসীর জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার নিয়ে প্রশ্ন, ইসলাম কী বলে? ক্যানসারে মারা গেলেন মডেল–অভিনেত্রী তুলনা আল হারুন ৩৪ বছরে পরীমনি, জন্মদিনের প্রথম প্রহর কাটল দুই সন্তানকে নিয়ে ‘ভাত খুব কম খাই, তাই এখনো ফিট আছি’—মাহ ভোলায় তুচ্ছ বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত কাজল আটক সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষকের সীমালঙ্ঘনের সুযোগ নেই, প্রমাণের ভিত্তিতে ন্যায়বিচারের আহ্বান শায়েখ সাইফুল্লাহর মাদ্রাসায় শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে আলেম সমাজের নীরবতা নিয়ে আসিফ নজরুলের সমালোচনা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র, ব্যাটে-বলে নজর কাড়লেন তরুণেরা

রাজধানীতে নতুন দুই সড়ক নির্মাণসহ একনেকে ২৫ প্রকল্প অনুমোদন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

রাজধানীর ৩০০ ফুট সড়কের সঙ্গে সংযোগ করে দুটি নতুন সড়ক নির্মাণসহ নতুন পুরাতন মিলে মোট ২৫ টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৭৭ কোটি ৮৬ লাখ টাকা।

এরমধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ টাকা, বৈদেশিক ঋণ সহায়তা থেকে এক হাজার এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৬১৯ কোটি ৩৮ লাাখ টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম, কৃষি পানি পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) ফজলুল হক এবং তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

একনেক অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- স্মল হোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি)। এছাড়া গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন (দ্বিতীয় পর্যায়)। ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স স্মল স্কেল ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট প্রকল্প। মেঘনা নদীর ভাঙ্গন থেকে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নলের চরে নির্মিত অবকাঠামোসমূহ রক্ষার্থে প্রতিরক্ষামূলক কাজ।

ঢাকা জেলার কেরাণীগঞ্জে শুভাড্যাখাল পুন:খনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (প্রথম পর্যায়)। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম নির্মাণ। বাগেরহাট কালেক্টরেটের নতুন ভবন নির্মাণ। হোসেন শহিদ সোহরাওয়ার্দী শিশুপার্ক আধুনিকীকরণ। পূর্বাচল ৩০০ ফুট সড়ক হতে মাদানী এভিনিউ পর্যন্ত সংযোগকারী দুটি সড়ক উন্নয়ন। সিলেট সড়ক বিভাগাধীন সিলেট (তেলিখাল)-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে বড় ভাঙ্গা সেতু নির্মাণ। মুন্সিগঞ্জ সড়ক বিভাগের আওতায় রামেরকান্দা-লাকিরচর সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প। আরও আছে ‘এস্টাবলিস্টমেন্ট অব ফাইভ হান্ড্রেড বেডেড হসপিটাল ও এনসিলারি ভবন ইন যশোর, কক্সবাজার,পাবনা আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইর্মেজিং ব্যবস্থার আধুনীকিকরণ। শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন (কম্পোনেন্ট-২): দেশের ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমের্জিং ব্যবস্থার আধুনিকীকরণ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ এবং লিভিং নো অব বিহাইন্ড: ইমপ্রুভিং স্কিল এন্ড ইকোনমিক অপারচ্যুনেটিস ফর দ্য ইউমেন অ্যান্ড ইয়ূথ ইন কক্সবাজার প্রজেক্ট।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সর্বজনীন পেনশনের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে আজ একনেকের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

কেননা এটা একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হওয়ায় এ ধরনের কাজ সাহসী পদক্ষেপ। সেই সঙ্গে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। কেননা আমরা ব্রিকসে যোগ দিতে চাই। সে পথ সুগম হয়েছে। ইমিমধ্যে বাংলাদেশ নিউ ডেভলপমেন্টের শেয়ার কিনে সদস্য পদ লাভ করেছি। এতে ব্রিকসে যুক্ত হওয়া সহজ হবে। পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের সামষ্টিক অর্থনীতি অনেক টেকসই। কেননা এক লাফে উন্নতিও হয় না, আবার এক লাফে নেমেও যায় না। এটাই আমাদের অর্ন্তনিহিত শক্তি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )