1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্যানসারে মারা গেলেন মডেল–অভিনেত্রী তুলনা আল হারুন ৩৪ বছরে পরীমনি, জন্মদিনের প্রথম প্রহর কাটল দুই সন্তানকে নিয়ে ‘ভাত খুব কম খাই, তাই এখনো ফিট আছি’—মাহ ভোলায় তুচ্ছ বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত কাজল আটক সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষকের সীমালঙ্ঘনের সুযোগ নেই, প্রমাণের ভিত্তিতে ন্যায়বিচারের আহ্বান শায়েখ সাইফুল্লাহর মাদ্রাসায় শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে আলেম সমাজের নীরবতা নিয়ে আসিফ নজরুলের সমালোচনা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র, ব্যাটে-বলে নজর কাড়লেন তরুণেরা বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, বাতিল জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারের তারকা হোটেলে আগুন, প্রাণভয়ে সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক!

সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান আর নেই

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৭২ জন দেখেছেন

সাবেক ধর্মমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান (৮১) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। রবিবার দিবাগত রাত ১১টার দিকে ময়মনসিংহ নগরীর ধোপাখোলার নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ মতিউর রহমানের জ্যেষ্ঠ পুত্র মোহিত উর রহমান শান্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, মরহুমের নামাজে জানাজা সোমবার বাদ আছর ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

রাত পৌনে তিনটায় ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক ও মতিউর রহমানের চাচাতো ভাই আজহারুল ইসলাম জানান, সোমবার সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের মরদেহ রাখা হবে নগরীর আলমগীর মনসুর মিন্টু কলেজে। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সেখান থেকে নিয়ে যাওয়া হবে ঢাকায়। ঢাকায় জানাজা শেষে ফের ময়মনসিংহে আনা হবে মতিউর রহমানের মরদেহ।

দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. মতিউর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ময়মনসিংহকে মুক্ত ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গত বছর একুশে পদক পান সামরিক স্বৈরাচার বিরোধী সব গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম এই নেতা।

১৯৫৮ সালে আওয়ামী রাজনীতিতে নাম লেখান এই নেতা। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দুই মেয়াদের দীর্ঘ ২৩ মাস কারাবরণ করেন তিনি। সাংগঠনিক জীবনে অধ্যক্ষ মতিউর রহমান দুইবার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ১৯৯৬ সাল থেকে টানা ১৮ বছর দায়িত্ব পালন করেন।

১২ ই জানুয়ারি ২০১৪ থেকে ৬ জনুয়ারি ২০১৯ পর্যন্ত মতিউর রহমান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে ১৯৮৬ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )