1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠিতে পূজামণ্ডপ পরিদর্শনে মেম্বার প্রার্থী শাকিল খান প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা

বাবার কাঠের টুকরার আঘাতে শিশুর মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

 

ঢাকার সাভার পৌরসভা এলাকায় স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে পিতার কাঠের টুকরার আঘাতে এক বছর বয়সী আলিফ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা আলমগীরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১০ টার দিকে ঘটনাটির বিষয়ে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক আতিকুল ইসলাম রাসেল।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১২ টার দিকে পৌর এলাকার তালবাগের দক্ষিণ দিকে বীর মুক্তিযোদ্ধা হোসেন কমিশনারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পরে গভীর রাতে এনাম মেডিকেল হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার ও তার পিতাকে আটক করা হয়। সকালে নিহত শিশুর মা কল্পনা আক্তার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নিহত শিশু আলিফ আলমগীর হোসেন ও কল্পনা আক্তার দম্পতির সন্তান।

এ ঘটনা শিশুটির পিতা আলমগীর হোসেন (২৩) রংপুর জেলার পীরগাছা থানার পূর্ব দেবু এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এ্যাম্বুলেন্স চালকের সহকারী ছিলেন৷

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ম্যানেজার ইউসুফ আলী বলেন, গতকাল রাত ১১ টার দিকে আমাদের হাসপাতালে একটি শিশুকে আনা হয়। পরে শিশুটি মারা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের জিজ্ঞেসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক আতিকুল ইসলাম রাসেল বলেন, আমরা রাতেই খবর পেয়ে মেডিকেল থেকে শিশুটির মরদেহসহ পিতা আলমগীরকে থানায় আনি। কাঠের টুকরো দিয়ে শিশুটিকে আঘাত করা হয়েছে৷ ঘারে আর কপালের নিচে নিলাফুলা জখম রয়েছে। শিশুটির মা অভিযোগ করেছেন। নিহতের মরদেহে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আলমগীরকে আটক করা হয়েছে। সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )