1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠিতে পূজামণ্ডপ পরিদর্শনে মেম্বার প্রার্থী শাকিল খান প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা

বঙ্গবন্ধু অমর, তার মৃত্যু নেই : আমিনুল ইসলাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, ‘বঙ্গবন্ধু সারাজীবন রাজনীতি করেছেন মানুষের পাশে থেকে মানুষের জন্য। নিজের রক্ত দিয়ে এই দেশের মানুষের ভালোবাসার ঋণ শোধ করে গেছেন। তাই খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। তিনি অমর, তার মৃত্যু নেই।’

শুক্রবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে  সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম আমিন বলেন, ‘পিতার মতোই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য রাজনীতি করছেন বলেই তিনি ক্ষমতায় থাকলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, ঘরে ঘরে বিদ্যুৎ হয়, বিনামূল্যে ছাত্রছাত্রীরা বই পায়, শিক্ষিতের হার বাড়ে, মানুষের গড় আয়ু বেড়ে যায়, মাথাপিছু ইনকাম ৬০০ থেকে বেড়ে হয় ২৯০০ ডলার, ভূমিহীন, গৃহহীনরা ঘর পায়। বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহারুল ইসলাম চৌধুরী, স্থানীয় এমপি ড.আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জহির উদ্দিন, নুরুল আবছার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, পৌর মেয়র মোহাম্মদ যোবায়ের, মোহাম্মদ শাহজাহান, জসিম উদ্দিন, কেএম আসাদ, ওচমান আলী, এস এম আজিজ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )