1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে তথ্য পাওয়ার পর

প্রতিপক্ষের মারপিটে নিহত ১, আটক ৪

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৫৬ জন দেখেছেন

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোতাল্লিব মুন্সি (৪০) নামে একজন নিহত হয়েছেন।

এসময় আহত হয়েছেন নিহতের দুই ভাই মোবাই মুন্সি (৪০) ও আরিফ মুন্সি (২৮)। হতাহতরা মহেশপুর গ্রামের আনোয়ার মুন্সির ছেলে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৯ টার দিকে পৌরশহরের মহেশপুর সবজিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন আধাশতক জমির মালিকানা নিয়ে আব্দুল মান্নান ও মোতাল্লিবের বিরোধ চলে আসছিল। সকালে বিরোধীয় জমিতে নির্মাণ কাজ করতে যান আব্দুল মান্নান। এতে মোত্তালিবসহ তার ভাইয়েরা বাধা দেন। এসময় প্রতিপক্ষের এলোপাতারি লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোতাল্লিব। আহত দুই ভাইকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো: সাজ্জাত হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আব্দুল মান্নানসহ তার স্ত্রী রাশিদা বেগম, ছেলে রিশাদ ও ভাই একরামুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )